বলিউডে হেনস্তার শিকার আয়েশা-রিয়াও

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৮ জুন ২০২০, ০৯:৩৬
অ- অ+

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে ‘বুলি করা’ বা হেনস্তা করার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। অভিনেতার পরিবারের একাধিক সদস্যের দাবি, সুশান্তকে টেনে নামানোর জন্য তাকে নানাভাবে হেনস্তা করা হতো। সেই আগুনে ঘি ঢাললেন ইন্ডাস্ট্রির পড়ে যাওয়া দুই নায়িকা আয়েশা টাকিয়া ও রিয়া সেন।

ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে আয়েশা জানিয়েছেন, কাজের জগতে অনেককেই এই হেনস্তার শিকার হতে হয়। তার ক্ষেত্রেও এমন ঘটেছে বলে জানিয়ে আয়েশা লিখেছেন, ‘এই হেনস্তার মুখে পড়লে নিজেকে মূল্যহীন মনে হতে পারে। কিন্তু আমরা প্রত্যেকে খুব দামি আর প্রত্যেকেরই কিছু না কিছু মৌলিকত্ব আছে।’

একই রকম ঘটনার কথা বলেছেন প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া সেনও। তিনি অভিযোগ করেন, তার প্রতিটি ছবি মুক্তির আগে ইন্ডাস্ট্রিতে নানা ভাবে তাকে হেনস্তা করা হতো। এর জন্য মিডিয়ার একাংশও দায়ী ছিল।

সোশ্যাল মিডিয়া আসার আগে পাপারাৎজিদের কাজের ধরন নিয়েও মন্তব্য করেছেন রিয়া সেন। সম্প্রতি একটি পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে নিজের মনের কথা শেয়ার করেছেন এই বাঙালি কন্যা। কিছুদিন আগেই এমএক্স প্লেয়ারে তার ওয়েব সিরিজ ‘পতি পত্নী অওর উয়ো’ মুক্তি পেয়েছে।

পাপারাৎজিদের সংস্কৃতি নিয়ে রিয়া বলেছেন, ‘যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন সাংবাদিকরা কোনও তারকা বা জনপ্রতিনিধিকে নিয়ে লিখতেন। নেতিবাচক কথা লিখত আবার ভালো কথাও লিখত। কিন্তু আসল সত্যিটা কেউই লিখত না। আমি যাই করতাম তা নিয়েই চর্চা হত। এগুলো নিয়ে খুবই চিন্তা হত।’

ঢাকাটাইমস/১৮জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
BUBT Professor Dr. Muhammad Mahboob Ali contributes at International Higher Education Conference 2026 Dhaka
আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্মেলন ২০২৬-তে অবদান রেখেছেন বিইউবিটি অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী
সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে বিকেলে শাহবাগে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আজ
প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা