লিভ ইন সম্পর্কে ছিলেন সুশান্ত-রিয়া

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২০ জুন ২০২০, ১২:৩৮
অ- অ+

সুশান্ত সিং রাজপুতের সবশেষ প্রেমিকা রিয়া চক্রবর্তীকে পুলিশের জিজ্ঞাসাবাদের পর অভিনেতার মৃত্যুরহস্যে এসেছে নয়া মোড়! বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে রিয়াকে আট ঘণ্টার মতো জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ।

মুম্বাই পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিনেত্রী রিয়া স্বীকার করেছেন, সুশান্তের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তিনি আরও জানিয়েছেন, এ বছরের শেষের দিকে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। সে জন্য নতুন বাড়িও খুঁজছিলেন। লকডাউনের একটা দীর্ঘ সময় সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে তারা লিভ ইন করছিলেন।

কিন্তু সুশান্তের মৃত্যুর দিন কয়েক আগে আচমকাই তার সঙ্গে রিয়ার মনোমালিন্য হয়। রিয়া ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন এবং আলাদা থাকতে শুরু করেন। রিয়ার ফোন স্ক্যান করে পাওয়া গেছে দুজনের ব্যক্তিগত মুহূর্তের অনেক ছবি ও টেক্সট মেসেজ। তবে ঝগড়া হওয়ার পরেও দুজনের কথা হত।

এমনকি, মৃত্যুর আগের রাতে ঘুমানোর আগে রিয়াকেই শেষ বার ফোন করেছিলেন সুশান্ত। তবে রিয়ার বয়ানে বারে বারেই উঠে এসেছে সুশান্তের আচরণগত পরিবর্তনের কথা। রিয়া পুলিশকে প্রমাণ দেখিয়েছেন, কীভাবে ব্যবহার বদলে যাচ্ছিল সুশান্তের। অবসাদ কাটানোর চিকিৎসাও চলছিল তার। রিয়া বার বার অনুরোধ করলেও ওষুধ খেতে চাইতেন না সুশান্ত।

এর আগে একই কথা জানিয়েছিলেন রিয়ার ঘনিষ্ঠ বন্ধু, লেখিকা সুহৃতা সেনগুপ্তও। তিনি বলেছিলেন, রিয়া এবং সুশান্তের দিদি অভিনেতাকে ওষুধ খাওয়ার জন্য অনুরোধ করে গেলেও তা তিনি শোনেননি। সুশান্তের মৃত্যুর পর থেকেই সমানে উঠে আসছিল তার পর পর নতুন ছবি হাতে না থাকার প্রসঙ্গ।

কিন্তু রিয়ার বয়ান বলছে, অভিনেতার হাতে কাজ ছিল না, এমনটা নয়। সুশান্তের সঙ্গে তার নিজেরই অন্তত দুটি ছবি করার কথা ছিল। যা শেষ হতে হতে লেগে যেত পরের বছর। খুঁটিয়ে দেখা হচ্ছে রিয়া এবং সুশান্তের যাবতীয় হোয়াটস অ্যাপ চ্যাট, কলরেকর্ডও।

এদিকে খুব শিগগিরই মুম্বাই পুলিশ ডেকে পাঠাতে চলেছে বলিউডের প্রভাবশালী প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসকে। খতিয়ে দেখা হবে সুশান্তের সঙ্গে তাদের চুক্তিপত্র। কারণ, প্রতিভাবান তারকার অপমৃত্যুর পর এই সংস্থা নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। এছাড়া করণ জোহার, সালমান খান, একতা কাপুর ও সঞ্জয় লীলা বানসালির মতো তারকাদের নামে মামলাও হয়েছে।

ঢাকাটাইমস/২০জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইটের টুকরা ছোড়েনি: মাদারীপুরের এসপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা