দুই ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ২২:০৭
অ- অ+

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ‌মোট ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন দি‌য়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রবিবার (০৫ জুলাই) বিএসইসির ৭৩১তম ক‌মিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জানা যায়, বিএসইসির সভায় ওয়ান ব্যাংক এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪০০ করে মোট ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে। এর মধ্যে ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টেবল, ব্যাসেল- ৩ কমপ্লাইন্ট পারপেচ্যুয়াল বন্ড। এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট এবং পারপেচ্যুয়াল বন্ড, যার কূপন হার ১১ শতাংশ থেকে ১৪ শতাংশ। পারপেচ্যুয়াল বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল বাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ওয়ান ব্যাংক লিমিটেড অ্যাডিশনাল টায়ার-১ ক্যাপিটাল বেস শক্তিশালী করবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডের ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে ইবিএল ইনভেস্টমেন্টস এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস কাজ করছে।

আর মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টেবল, ব্যাসেল-৩ কমপ্লাইন্ট পারপেচ্যুয়াল বন্ড। এই বন্ডের বৈশিষ্ট্য আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট এবং পারপেচুয়াল বন্ড, যার কূপন হার ১১ শতাংশ থেকে ১৪ শতাংশ। পারপেচ্যুয়াল বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল বাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড অ্যাডিশনাল টায়ার-১ ক্যাপিটাল বেস শক্তিশালী করবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এই বন্ডের ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও এমটিবি ক্যাপিটাল লিমিটেড কাজ করছে।

ঢাকাটাইমস/ ০৫ জুলাই/

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার পেঁয়াজ আমদানি করেনি, আগামীতেও করতে হবে না: কৃষিমন্ত্রী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের আপসহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রী 
ডিএমপির ১১ পরিদর্শককে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ