ইংল্যান্ডে মানছে না সামাজিক দূরত্ব

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ০০:৩১
অ- অ+

কভিড ১৯ এর কারণে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর ইংল্যান্ডে আবারও খুলেছে রেস্টুরেন্ট, পাব, নাইট ক্লাব, সেলুনসহ সব ধরনের ধরনের দোকান পাঠ। সর্বত্রই মানুষের ভীড় দেখা গেছে। কেউ মানছেনা সামাজিক দূরত্ব।

পুলিশ বলছে এটি মাতলামি ছাড়া আর কিছুই নয়। বিশেষ করে পাব বা মদের বারগুলোতে ভিড় সামলানো যাচ্ছে না। রবিবারও সর্বত্র একই দৃশ্য দেখা গেছে। এতে অনেকেই আতংকিত হয়ে পড়েছেন। গণমাধ্যম অনলাইন মিররের ভাষ্য মতে বহু জায়জায় তরুণ-তরুণীদের রাস্তায় উল্লাস করতে দেখা গেছে।

এদিকে মেট পুলিশ জানিয়েছে লন্ডনে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটেলে হেভন এবং অন্যান্য স্থান থেকে সরকারি নির্দেশনা না মানা এবং মাতলামির কারণে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা
দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, ভারী বর্ষণের শঙ্কা
ভূমধ্যসাগর থেকে ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করেছে মিশর 
বেলুচিস্তান সীমান্তে তালেবান বাহিনীর বড় হামলা প্রতিহত করল পাকিস্তান