টুঙ্গিপাড়ায় চিকিৎসকদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ২০:৩৩
অ- অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসককে শারিরীকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সেখানকার চিকিৎসকেরা দ্বিতীয় দিনের মতো চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন।

সোমবার সকাল থেকে তারা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করেন। দোষী ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত চিকিৎসকেরা তাদের কর্মবিরতি পালন করে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে টুঙ্গিপাড়া থানা পুলিশ আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছেন বলে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার জানিয়েছেন।

অন্যদিকে চিকিৎসকরা বলেছেন, মূল আসামী কাজী তরিকুল ইসলামকে গ্রেফতার করা না হলে তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন।

বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. এম এম মঈন উদ্দিন আহম্মেদ বলেন, টুঙ্গিপাড়ায় কর্মরত চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ও নিরাপদ কর্মস্থলের দাবিতে চিকিৎসকরা যে আন্দোলন করছেন তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার মধ্যে মূল আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে না পারলে বিএমএ থেকে তারা বৃহত্তর কর্মসূচির ডাক দিবেন।

উল্লেখ্য, গত শনিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে একজন রোগী করোনা উপসর্গ নিয়ে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। সেখানে সাড়ে ৮টার দিকে ওই রোগী মারা যান। তাকে চিকিৎসা দিতে দেরি হয়েছে, এমন অযুহাতে চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে কাজী তরিকুলসহ রোগীর বেশ কয়েকজন স্বজন শারীরিকভাবে লাঞ্চিত করেন।

এ ঘটনার জের ধরে চিকিৎসকদের পক্ষ থেকে গত শনিবারই টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দেয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করা না হলে চিকিৎসকেরা ধর্মঘটে যাবেন বলে আল্টিমেটাম দেন।

এই সময়ের মধ্যে পুলিশ দোষীদের গ্রেপ্তার করতে না পারায় তারা ইনডোর, করোনা রোগীদের চিকিৎসা করা বাদে আউটডোর চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন।

(ঢাকাটাইমস/৬জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4