পাপুলের সদস্যপদ নিয়ে স্পিকারের ব্যাখ্যা চাইলেন বিএনপির হারুন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২০, ১৪:৩৫| আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৪:৪৫
অ- অ+

মানব পাচারে জড়িত থাকার অভিযোগে কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের কাজী মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ নিয়ে স্পিকারের ব্যাখা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ।

আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ ব্যাখ্যা দাবি করেন তিনি।

সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা বিষয়টি তুলে ধরে হারুনুর রশিদ বলেন, সেখানে বলা হচ্ছে যে, তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের আনুগত্য স্বীকার করেন তার সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার যোগ্য হবেন না।

হারুনুর রশিদ বলেন, ‘আমাদের জাতীয় সংসদের একজন মাননীয় সদস্য পাপুল। সমস্ত পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি কুয়েতের নাগরিক হিসেবে সেখানে গ্রেপ্তার হয়েছেন। তিনি যদি সত্যিই কুয়েতের নাগরিক হিসেবে অভিহিত হয়ে থাকেন, তাহলে এ ব্যাপারে মাননীয় স্পিকার সুস্পষ্ট ব্যাখ্যা আপনাকে দিতে হবে। কারণ নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে তথ্য সংগ্রহ করেই বলেছেন।’

পত্রপত্রিকার বরাত দিয়ে বিএনপিদলীয় সাংসদ বলেন, ইমিগ্রেশনে তিনি (পাপুল) যে পাসপোর্ট ব্যবহার করে কুয়েত গেছেন, তা সরকারি পাসপোর্ট নয়। তাহলে তিনি নিঃসন্দেহে বিদেশি নাগরিক এবং বিদেশি নাগরিক হিসেবে স্যারেন্ডার করেননি। তথ্য গোপন করেছেন নির্বাচনের সময় এবং আজকে তিনি অপকর্মের সঙ্গে জড়িত হয়েছেন।‘

স্পিকারের উদ্দেশে হারুনুর রশিদ বলেন, ‘সুতরাং এ ব্যাপারে আমাদের সংবিধান অনুযায়ী যে দায়িত্ব আপনার, আমি আশা করব মাননীয় স্পিকার, এ ব্যাপারে আপনার জায়গা থেকে ঘোষণা থাকা দরকার’।

মানব পাচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাত এবং এ কাজে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেপ্তারের পর সাংসদ পাপুলকে কুয়েতের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে সে দেশের কারাগারে পাঠায়। আদালতে তার বিচারের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৮জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী