কম দামে করোনা পরীক্ষার ‘পোর্টেবল’ যন্ত্র তৈরি অক্সফোর্ড বিজ্ঞানীদের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ১১:৩৮
অ- অ+

করোনা মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। এরই মধ্যে মৃতের সংখ্যা ৫ লাখ ৬৭ হাজার ছাড়িয়ে গিয়েছে এবং আক্রান্তের সংখ্যা এক কোটি ২৮ লাখ ছাড়িয়েছি। এই পরিস্থিতিতে আশার আলো দেখালেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। করোনা পরীক্ষার জন্য কম মূল্যে হাতের মুঠোর চেয়েও ছোট ‘পোর্টেবল’ যন্ত্র তৈরি করেছেন তারা।

দুই ইঞ্চির চেয়ে সামান্য লম্বা এই যন্ত্রটি তৈরি করেছেন চীনে কর্মরত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিজ্ঞানীদের দাবি, তাদের তৈরি ল্যাম্প (LAMP) প্রযুক্তি নির্ভর এই যন্ত্রটির সাহায্যে মাত্র ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল জানিয়ে দিতে পারবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রযুক্তিকে কাজে লাগিয়েই বর্তমানে বিভিন্ন পরীক্ষাগারে দ্রুত নানা ধরনের পরীক্ষার ফলাফল জানানো হয়। এখানেও আরটি ল্যাম্প প্রযুক্তির সাহায্যে ভাইরাল আরএনএ পরীক্ষা পদ্ধতির সরলীকরণ করা হয়েছে।

সম্প্রতি মার্কিন সংস্থা বিডির তৈরি এমনই একটি ‘পোর্টেবল’ যন্ত্রকে করোনা পরীক্ষার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে মার্কিন স্বাস্থ্য সংস্থা এফডিএ। বিডি ভেরিটর প্লাস নামের এই যন্ত্রটি আকারে একটি স্মার্টফোনের মতোই। ওই যন্ত্রটির সাহায্যে নাক থেকে শ্লেষ্মা সংগ্রহ করে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল নির্ভুল ভাবে জানিয়ে দেওয়া সম্ভব বলে দাবি করেছে ওই সংস্থা।

তবে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি এই যন্ত্রটি আকারে বিডি ভেরিটর প্লাসের চেয়ে অনেকটাই ছোট। জানা গিয়েছে, অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি এই যন্ত্রটির দাম ২৫ ডলারের চেয়েও কম হতে পারে। বাংলাদেশি মুদ্রায় দুই হাজার টাকার কমেই মিলতে পারে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা পরীক্ষার ‘পোর্টেবল’ যন্ত্র।

ঢাকা টাইমস/১২জুলাই/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুশাসন বনাম মব সংস্কৃতি: আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে আলোচনায় যারা
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবির সত্যতা নিয়ে বিভ্রান্তি, পোস্ট সরালেন আসিফ মাহমুদ
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস