ঈদের ছুটিতে সরকারি চাকুরেদের কর্মস্থল ত্যাগে মানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ১৭:০৩
অ- অ+

ঈদুল আজহার ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে। তারা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

সচিব বলেন, ‘ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে এবং আসন্ন ঈদুল আজহায় সরকারি ছুটি বাড়ানো হবে না।’

জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ঈদ যেদিনই পালিত হোক, ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন-এই তিন দিন সরকারি ছুটি থাকবে।’

কোভিড-১৯ মহামারির কারণে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সরকারি সাধারণ ছুটি ছিল। এরপর ধীরে ধীরে সীমিত পরিসরে অফিসগুলোতে কাজকর্ম শুরু হওয়ায় ঈদের সময় আর বাড়তি ছুটির চিন্তা-ভাবনা সরকারের নেই বলেও সচিব জানান।

ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর এই দুই ঈদের আগের ও পরের দিন থাকে নির্বাহী আদেশে ছুটি।

(ঢাকাটাইমস/১৩জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4