একদিনে আক্রান্ত দুই লক্ষাধিক, মৃত্যু প্রায় সাড়ে পাঁচ হাজার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ০৮:২৯
অ- অ+

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত মিছিল থামছেই না। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন অচেনা এই ভাইরাসটিতে। এছাড়া মৃত্যুর সারিও প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। ইতোমধ্যে বিশ্বব্যাপী করোনা শনাক্ত মানুষের সংখ্যা ১ কোটি সাড়ে ৩৪ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

বুধবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৪৫৮ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৮১ হাজার ২২১ জন। সুস্থ হয়েছেন ৭৮ লাখ ৪৭ হাজার ২২৬ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৯১৭ জন। মারা গেছেন ৫৪১৩ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন দেড় লাখের বেশি মানুষ।

চীনের উহানে করোনা সংক্রমণ সৃষ্টি হলেও এখন অদৃশ্য এই ভাইরাসটির বেশি প্রকোপ আমেরিকা ও দক্ষিণ এশিয়ায়। ইউরোপের কিছু দেশেও ফের ভাইরাসটির সংক্রমণ বেড়েছে। নতুন করে আক্রান্তের রেকর্ড হয়েছে চীন-জাপানেও। ফলে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, অনেকে দেশে করোনার সংক্রমণের মাত্রা মারাত্মক ঊর্ধ্বমুখী। তাই করোনা প্রতিরোধের পদক্ষেপ দ্বিগুণ করতে হবে।

করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩৫ লাখ ৪৫ হাজার ৭৭ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৯ হাজার ১৪৩ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ১৯৫ জন।

করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৯ লাখ ৩১ হাজার ২০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৭৪ হাজার ২৬২ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ১৩ হাজার ৫১২ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ৯ লাখ ৩৭ হাজার ৪৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৩১৫ জনের এবং সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৩ হাজার ৮০ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৯ হাজার ৯৪৭ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১১ হাজার ৬১৪ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৯০ হাজার ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৩ হাজার ২২৭ জন।

ঢাকাটাইমস/১৫জুলাই/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা