কমলগঞ্জে ৭৪ লিটার চোলাই মদসহ আটক ৫

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২০, ২২:১৮
অ- অ+

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের ডিভিশন পদ্মছড়া বাগানের বিভিন্ন চা শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- রামসরণ দেশওয়ারা (৩১), রাজেন তাঁতি (৪৫), বাবুলাল ভুইয়া (৫০), রাজমোহন মুন্ড (৪০) ও টুকুন মুন্ডা (৩৫)।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ সদস্যরা এ অভিযান চালায়। এসময় ৭৪ লিটার দেশীয় চোলাই মদ ও মদ বানানোর সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদে শুক্রবার রাতে পদ্ধছড়া চা বাগানের বিভিন্ন বাড়িতে তল্লাশি করে ৭৪ লিটার দেশি চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুলা্ই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস
রাজউকের ফ্ল্যাট বরাদ্দের লটারি ৪ আগস্ট
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলারে পৌঁছাল
যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে নতুন মোড়, আলোচনার ঘোষণা দিলেন ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা