উপমার নতুন গান 'নীল খাম'

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ১৭:২৭
অ- অ+

তার কণ্ঠের মাদকতায় শ্রোতা-ভক্তরা যেমনই মুগ্ধতার সাগরে ভাসে, তার চাহনিতে তেমনই ব্যাকুল হয়ে ওঠে দর্শকের মন। খুব অল্প সময়েই বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ইতিমধ্যেই গড়ে নিয়েছেন নিজের শক্ত অবস্থান। তিনি এ প্রজন্মের কন্ঠশিল্পী শারমিন সুলতানা উপমা।

একের পর এক নতুন গানে ভক্তশ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে সবার আগে মা, সপেছি মন, অভিমানী, তোমার অভাব, ভালোবাসি বলবো তোকে।

নতুন খবর হচ্ছে, ঈদুল আজহায় উপলক্ষে কন্ঠশিল্পী উপমার নতুন গান প্রকাশ হয়েছে। 'নীল খাম' শিরোনামের গানটি উপমার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এই গানটির কথা লিখেছেন সাইফুল ইসলাম শ্রাবণ, সুর করেছেন জিয়াউদ্দিন আলম এবং গানটি মিউজিক করেছেন রাব্বি আরবি।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী উপমা বলেন, 'নীল খাম' গানটির কথা অনেক সুন্দর। গানটি প্রকাশ সাথে সাথেই অনেক ভালো সাড়া পাচ্ছি। এখনো যাদের গানটি দেখা হয় নি, তারা এখনই আমার গানটি দেখুন। আশা করি, গানটি সবার ভালো লাগবে।'

এ কণ্ঠশিল্পী আরও বলেন , 'গান নিয়ে আছি এবং গান নিয়েই থাকতে চাই শেষ পর্যন্ত। আরো ভালো গান গাইতে চাই এবং আমার দর্শকদের উপহার দিতে চাই। আমাদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।'

ঢাকাটাইমস/৮আগস্ট/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ বাংলাদেশি
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৮, সবচেয়ে বেশি ক্ষতি কক্সবাজার ও চট্টগ্রামে
ভারতে আত্মগোপনে ছিলেন ৪৫ বছর পলাতক মেজর মোজাফফর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা