শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে অনিদিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০১:০১
অ- অ+

টানা আট দিন পর বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে চালুর তিন দিনের মাথায় আবারো অনিদিষ্টকালের জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে। রবিবার রাত ৯টার দিকে ঘাট কর্তৃপক্ষ অনিদিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেন।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, আট দিন বন্ধ থাকার পর শুক্রবার পরীক্ষামূলকভাবে চালু হলেও রাতে বন্ধ এবং দিনে সীমিত আকারে চলছিল ফেরি। এর মধ্যেই লৌহজং টার্নিংয়ের মুখে নাব্য সংকট দেখা দেয়ায় এখন চলছে ড্রেজিং। ছোট ফেরিও চলতে পারছে না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। বিকল্প রুটে যাত্রীদের যাতায়াতের নির্দেশনা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, নাব্য সংকটে এবং স্রোতে কয়েক মাস ধরে এই নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। গত ৩ সেপ্টেম্বর ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তার আট দিন পর ১১ সেপ্টেম্বর আবার পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছিল।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী