নিজের কার্যালয়ে বসেই থানা দেখছেন এসপি শহিদুল্লাহ

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৮| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৬
অ- অ+

নিজের কার্যালয়ে বসেই আটটি থানায় চোখ রাখছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ। জেলার এই থানাগুলোতে ৬৪টি আইপি ক্যামেরা বসিয়ে এসপি সবকিছু নজরদারি শুরু করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে রাজশাহীর এসপির কার্যালয়ে স্থাপিত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মনিটরিং পদ্ধতির উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন।

এ সময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহীর এসপি মো. শহিদুল্লাহ, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের এসপি (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) আবদুস সালাম, পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক) মনিরুল ইসলাম এবং ইনসার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারের কমন্ড্যান্ট তারিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, জেলার আটটি থানায় ৬৪টি আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মনিটরিং ডিসপ্লে পদ্ধতি এসপির কার্যালয়ে স্থাপন করা হয়েছে। এর ফলে এসপি তার কার্যালয় থেকেই থানাগুলোতে নজর রাখতে পারছেন। এতে থানাগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা যাবে।

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/আরআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4