যৌন হেনস্তা: অনুরাগের পাশে এবার মাহি

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৮
অ- অ+

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ তার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ কাণ্ডে স্বরা ভাস্কর ও তাপসী পান্নুর পর এবার পাশে পেলেন আরেক অভিনেত্রী মাহি গিলকে। রবিবার একটি সাক্ষাৎকারে হাজির হয়ে মাহি স্পষ্ট জানিয়ে দেন, ‘অনুরাগ কখনোই এসব করতে পারেন না।’

শনিবার অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। অভিনেত্রী বলেন, অনুরাগ তাকে মদ্যপ অবস্থায় কুপ্রস্তাব দিয়েছিলেন। তিনি তা প্রত্যাখান করায় পরিচালক নাকি ‘অশালীন’ শব্দ ব্যবহার করে বলেছিলেন, ‘একটা ফোন করলেই হুমা, রিচা এবং মাহি চলে আসবে।’

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মাহি বলেন, ‘অনুরাগকে বহু বছর ধরে চিনি। এখন হয়তো আমাদের মধ্যে যোগাযোগ কমে গেছে, তবে আমি নিশ্চিত অনুরাগ কখনোই কারও সঙ্গে এভাবে কথা বলতে পারেন না।’

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘দেব ডি’র মধ্যে দিয়েই বলিউডে সুনাম অর্জন করেন মাহি গিল। ওই ছবিতে পরমিন্দর (পারো) চরিত্র তাঁকে এনে দিয়েছিল ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ড।

প্রসঙ্গত, শনিবার রাতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দপ্তরকে ট্যাগ করে অনুরাগ অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন পায়েল। বিষয়টি সামনে আসতেই মুহূর্তের মধ্যে মাঠে নেমে পড়েন কঙ্গনা রানাউত। অনুরাগের গ্রেপ্তার দাবি করেন তিনি।

কিন্তু শনিবার মধ্যরাতের পর থেকে পর পর বেশ কয়েকটি টুইট করে যাবতীয় অভিযোগ অস্বীকার করেন অনুরাগ। জানিয়ে দেন, তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। পাশপাশি নাম না করে কঙ্গনাকেও তিনি একহাত নেন।

এ সময় পরিচালকের পাশে দাঁড়ান তাপসী পান্নু। খোলাখুলি অনুরাগের প্রশংসা করে তিনি লেখেন, অনুরাগের চেয়ে বড় কোনো নারীবাদী তিনি দেখেননি। তাপসীর পর মুখ খোলেন স্বরা ভাস্কর। অনুরাগের একটি টুইট তিনি রিটুইটও করেন।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা