ঢাকায় নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে তিন শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৩
অ- অ+

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে নির্মাণাধীন একটি ভবনের বারান্দা ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন শফিকুল ও ইনসান। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের তিনজনের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। বাকি একজনের নামপরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনটির বারান্দা ধসে যায়। এতে তিন শ্রমিক চাপা পড়েন। তাদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি আবদুল লতিফ।

ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমানের দায়িত্ব গ্রহণ
ঝিনাইদহে জ্বালানি তেল কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে: জামায়াত আমির
ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা