কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২০, ১৫:৪১
অ- অ+

মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লুৎফুর রহমান (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে কমলগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার লুৎফর রহমান উপজেলার আধকানী বাজারের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে আধকানী উপজেলা বাজারে কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালায় লুৎফুর রহমান ও উপজেলার কাউয়ারগলা গ্রামের মঈনুল ইসলাম। এরপর ধর্ষণ চেষ্টার ঘটনাটি সালিশে ধামাচাপার চেষ্টা করা হয়। এসময় ওই কিশোরী আত্মহত্যার চেষ্টা করে।

এই ঘটনায় শুক্রবার রাত পৌনে ৯টায় কমলগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টা ও সহায়তা করার অভিযোগে ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়। পরে রাতেই কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহাদেব বাচালের নেতৃত্বে মামলার প্রধান আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করে।

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘এ ঘটনায় পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে। এমন গর্হিত সমাজবিরোধী কাজের সঠিক বিচার হওয়া দরকার।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত থেকে এলো ৯২০০ কেজি কাঁচা মরিচ, বাজারে দাম কমার প্রত্যাশা
কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিসিবি
১৮ আগস্ট দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা