রাজশাহী বিভাগে সর্বনিম্ন করোনা শনাক্তের রেকর্ড

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০, ১৫:৪৩| আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৬:০২
অ- অ+

বিগত পাঁচ মাসের মধ্যে রাজশাহী বিভাগে একদিনে সর্বনিম্ন করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। শুক্রবার বিভাগে ১৩জন করোনা রোগী শনাক্ত হয়। গত মে মাসের পর একদিনে রাজশাহী বিভাগে এটিই সর্বনিম্ন কোভিড-১৯ রোগী শনাক্তের রেকর্ড। এর আগে গত ৯ অক্টোবর ১৪ জন শনাক্ত হয়েছিলেন।

শুক্রবার বিভাগের বগুড়ায় পাঁচজন, নাটোরে চারজন, পাবনায় দুইজন এবং রাজশাহী ও জয়পুরহাটে একজন করে শনাক্ত হন। শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, শুক্রবার বিভাগে ২৬ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে বগুড়ায় ১১ জন, সিরাজগঞ্জে পাঁচজন, রাজশাহীতে চারজন এবং চাঁপাইনবাবগঞ্জে ছয়জন করোনামুক্ত হয়েছেন। শুক্রবার বিভাগে নতুন কারও মৃত্যু হয়নি।

বিভাগে এ পর্যন্ত ৩১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ হাজার ৫০৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯১২ জন। বিভাগজুড়ে এখন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৪৬৬ জন।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি