শনাক্ত ৪ কোটি ৫৩ লাখ ছাড়াল, সুস্থ ৩ কোটি ২৯ লাখ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০, ০৯:৫৬
অ- অ+
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসার লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। এতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিনিয়িত শনাক্ত হচ্ছে অসংখ্য মানুষ। অবশ্য সুস্থ হয়ে ঘরে ফেরা মানুষের সংখ্যাও বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৮৬ হাজার ২২৩ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৩০৫ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯২ লাখ ১২ হাজার ৭৬৭ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৭৭ জনের। দেশটিতে সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫৯ লাখ ৮৩ হাজার ৩৪৫ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮০ লাখ ৮৮ হাজার ৪৬ জন এবং মারা গেছে ১ লাখ ২১ হাজার ১৩১ জন। এছাড়া দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ লাখ ৭১ হাজার ৮৯৮ জন রোগী।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৪ লাখ ৯৬ হাজার ৪০২ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৩৩ জনের। আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ লাখ ৫৪ হাজার ১৫৯ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৬৯৩ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৩০২ জন। সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৬ হাজার ৪১ জন।

পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১২ লাখ ৮২ হাজার ৭৬৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ২০ জনের। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ১ লাখ ১৫ হাজার ২৮৭ জন।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৮ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৪ হাজার ৭৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৮৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২১ হাজার ২৮১ জন।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রশাসকের হিসাব নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিল ডিএনসিসি
পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ
ইরানের তাণ্ডব, দফায় দফায় বিস্ফোরণে কাঁপলো আবুধাবি
আড়ম্বরহীন জন্মদিন চান বিদিশা এরশাদ, জুম্মার নামাজে ছেলের দোয়াই সবচেয়ে বড় উপহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা