মহানবীকে অবমাননার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০, ২২:২২
অ- অ+

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর ব্যাঙ্গাত্মক চিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জনতা।

শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর সব মসজিদ থেকে তাওহিদি জনতা এ বিক্ষোভে অংশ নেন। মুসল্লিরা টঙ্গীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন।

খন্ড খন্ড মিছিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড এসে জড়ো হলে লক্ষাধিক জনতার সমাবেশে রূপ নেয়। এছাড়াও নগরীর টঙ্গী বাজার, কলেজ গেইট, বোর্ডবাজার ও চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তাওহিদি জনতার ব্যানারে কয়েক কয়েক লাখ ধর্মপ্রান মুসল্লি।

এসব মিছিলে নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্য পরিষদ ও তাওহিদি জনতা। এ সময় বিক্ষুব্ধ মুসল্লিরা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর কুষপুতুল দাহ করে। প্রায় দুই ঘন্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ সমাবেশের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

টঙ্গীর স্টেশন রোডে হেফাজতে ইসলাম বাংলাদেশের গাজীপুর জেলা শাখার আমীর মাওলানা মাসউদুল করিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আল্লামা তাইজুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা নাজির আহম্মেদ প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4