ওজন কমিয়ে ফিরতে প্রস্তুত তনুশ্রী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২০, ১১:২৫| আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১১:২৯
অ- অ+

‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত অনেক দিন ধরেই পর্দার আড়ালে। তবে শিগগিরই আবার তাকে রূপালী পর্দায় দেখা যাবে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে কথা।

সোশ্যাল মিডিয়ায় নিজেই কামব্যাকের ঘোষণা করেন তনুশ্রী। ২০১০ সালে তার শেষ সিনেমা ছিল ‘অ্যাপার্টমেন্ট’। সিনেমা থেকে বিরত থাকলেও অভিনেত্রীদের ওপর হওয়া যৌন হেনস্থার প্রতিবাদে ‘#মিটু’ মুভমেন্ট নিয়ে বেশ সরব হয়েছিলেন তিনি। এবার ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন, তিনি ওয়েব সিরিজ আর ছবির কাজ করবেন। তনুশ্রী লেখেন, অনেকেই ভাবছেন আমি আমেরিকায় আইটি কোম্পানিতে চাকরি করছি। এটা ভুল। ওখানকার আইটি কোম্পানি আমায় কাজের অফার দিলেও আমি সেই কাজ করিনি।

আমি মুম্বাইতে আমার অভিনেত্রী সত্তাকে কাজে লাগাতে চাই। দিনের শেষে আমি একজন শিল্পী। মুম্বাইতে আমার পরিচিতি আছে। তাই দেশে ফিরে কাজ শুরু করেছি। তনুশ্রী জানান, এই করোনার সময় শুট শুরুর নির্দিষ্ট দিন কোনো তিনি তার অনুরাগীদের জানাতে পারছেন না। যদিও সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য শুট করেছেন তিনি। ছবিতে ফেরার জন্য তনুশ্রী ১৫ কেজি ওজন কমিয়েছেন বলেও জানিয়েছেন।

২০০৫ সালে ‘চকোলেট’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে তনুশ্রী দত্তের। এরপর ‘আশিক বানায়া আপনে’, ‘রাকিব’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘গুড বয়, ব্যাড বয়’, ‘স্পিড’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় অভিনয় তাকে তুমুল জনপ্রিয়তা দেয়।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী
দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা