নোবিপ্রবি শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেস ভাড়া মওকুফ

নোবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২০, ২০:৩১
অ- অ+

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বাসা ভাড়া ৪০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, মেস মালিক ও নোয়াখালী জেলা প্রশাসকের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

তিনি বলেন, করোনাকালে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা জেলা প্রশাসকের সহায়তায় বাড়িওয়ালাদের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছি। বৈঠকে জেলা প্রশাসক বাড়িওয়ালাদের সাথে সমন্বয় শেষে সিদ্ধান্ত নিয়েছেন মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নূন্যতম ৩০ শতাংশ ভাড়া মওকুফ করা হবে। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ফান্ড থেকে ১০ শতাংশ টাকা অনুদান দেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চায়ের দোকানে উত্তপ্ত পরিস্থিতি থামাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু
শেখ হাসিনাকে কেন আশ্রয় দিল ভারত, ব্যাখ্যা দিলেন হাইকমিশনার
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
আখতারুজ্জামানের মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে: গোলাম পরওয়ার