স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ‘দলবেঁধে ধর্ষণ’

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০, ২১:৩০| আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৫৩
অ- অ+
ফাইল ছবি

মাগুরায় স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে স্ত্রীকে (৪৫) দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জাগলা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। এ বিষয়ে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে রবিবার দুপুরে মামলা করেছেন নির্যাতিতা ওই গৃহবধূ।

নির্যাতিতার স্বামী জানান, তিনি ও তার স্ত্রী আমন ধান মৌসুমে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কামলা দিয়ে ধান সংগ্রহ করেন। গত প্রায় বিশ দিন আগে ধান সংগ্রহ করার জন্য ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বইনদে খালী থেকে মাগুরা সদরের জাগলা গ্রামে ধান সংগ্রহের জন্য কামলা দিতে আসেন। নিজের কোন থাকার জায়গা না থাকায় তারা জাগলা এলাকার মাঠে পলিথিনের তাঁবু খাঁটিয়ে বসবাস করেন। শনিবার রাতে অপরিচিত পাঁচজনের একটি সংঘবদ্ধ চক্র ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়ে হত্যার হুমকি দিয়ে তাকে জোরপূর্বক একটি গাছের সাথে বেঁধে ফেলে। এসময় তারা স্ত্রীকে জোর করে ধরে পাশের একটি পুকুরের নিকট নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় আমার কাছে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। ধর্ষকরা কাউকে কিছু না জানানোর হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে তাদের চিৎকার দিলে এলাকার লোকজন এসে উদ্ধার করে। পরে রবিবার দুপুরে নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ রবিবার দুপুরে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছে। ইতোমধ্যে নির্যতিতা গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
BUBT Professor Dr. Muhammad Mahboob Ali contributes at International Higher Education Conference 2026 Dhaka
আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্মেলন ২০২৬-তে অবদান রেখেছেন বিইউবিটি অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী
সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে বিকেলে শাহবাগে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আজ
প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা