বাড়ি পেয়ে খুশি গফরগাঁওয়ের সাবেক এমপিসহ ২০০ পরিবার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ১৭:৫০
অ- অ+

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাইথল গ্রামের ভূমিহীন নিলুফা আক্তার। নিজের থাকার জায়গা ছিলনা। খড়কুটোর ছোট্ট খুপরি ঘরে ছিল তার বসবাস। প্রায় একই অবস্থা ছিল উপজেলার মশাখালী গ্রামের শিব্বির আহাম্মেদের। কিন্তু প্রধানমন্ত্রীর দেয়া পাকা বাড়ি ও দুই শতক জমির খবরে যেন খুশির শেষ নেই তাদের।

শুধু নিলুফা ও শিব্বির নয়, তাদের মতো গফরগাঁওয়ের ২০০টি হতদরিদ্র গৃহহীন পরিবার মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে পাচ্ছেন পাকা বাড়ি।

এতে উচ্ছ্বসিত হয়ে তারা বলেন, ‘আমরা অনেক খুশি। আনন্দ লাগছে। আমরা দালান পাচ্ছি। শেখের বেটির জন্য দোয়া করি। আল্লাহপাক যেন তাকে আরও তৌফিক দান করেন।’

এছাড়াও সাবেক এমপি (জাতীয় পার্টি) এনামুল হক জজ মিয়াও ঘর পাচ্ছেন।

কান্নাজড়িত কণ্ঠে সাবেক এই এমপি বলেন, ‘আমার অনেক কিছুই ছিল। আমি দুই বার এমপি নির্বাচিত হয়েছিলাম। আজ আমি নিঃস্ব, পথের ভিখারী। প্রধানমন্ত্রী আমাকে যে ঘর দিচ্ছেন তাতে আমি আল্লাহর কাছে দুহাত তোলে শেখ হাসিনার জন্য দোয়া করি।’

এদিকে সময়মতো বাড়ির কাজ শেষ করার পাশাপাশি মান ঠিক রাখতে সর্বদাই তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ঘর তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী ২৩ জানুয়ারি সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী এসব ঘর উদ্বোধন করবেন। এরপর চলতি মাসের মধ্যেই সমস্ত ঘর হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, বাথরুম, গোসলখানা, বারান্দাসহ দুই কক্ষের সেমি পাকা ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4