পঞ্চগড়ে হেলিকপ্টার সেবা সহজলভ্য করার উদ্যোগ

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:০১
অ- অ+

পঞ্চগড় থেকে চিকিৎসা, যেকোন দুর্যোগসহ জরুরি প্রয়োজনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় জরুরি যাতায়াতের জন্য হেলিকপ্টার সেবা সহজলভ্য করতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ নিয়ে এক জরুরি মতবিনিময় সভা হয়।

এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর ১০১ স্পেশাল ফ্লাইং ইউনিটের কমান্ড্যান্ট এয়ার কমডোর এম মাহমুদুর হাসানের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল হেলিকপ্টারযোগে পঞ্চগড় স্টেডিয়ামে অবতরণ করেন। তারা পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে যেকোন সময় হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের সম্ভাব্যতা যাচাই করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, একই ইউনিটের উইং কমান্ডার ওমর করিম এবং ৩১ নম্বর স্কোয়াড্রন লিডার আব্দুল মুহিত চৌধুরী।

জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় স্টেডিয়ামে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদে যেকোন সময় হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়নের বিভিন্ন কারিগরি বিষয় উপস্থাপন করা হয়। পাশাপাশি এ নিয়ে সার্বিক প্রস্তুতি নিতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, পঞ্চগড় পৌরসভা মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, জরুরি চিকিৎসাসেবাসহ জেলার যেকোন দুর্যোগ বা জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের দপ্তরের অনুমতি সাপেক্ষে সরকারিভাবে হেলিকপ্টার সেবা পাওয়া যাবে। এ জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বিভিন্ন জেলায় সহজে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন সম্ভাবতা যাচাই করা হচ্ছে। দ্রুত জেলার মানুষ জরুরি প্রয়োজনে সহজেই হেলিকপ্টার সেবা পাবেন বলেও সভায় জানানো হয়।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির ৭ এডিসির দায়িত্বে পরিবর্তন
বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২শ ভরি স্বর্ণ গায়েব
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল যুক্তরাজ্য
স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা