রূপগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৭
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০১৯ সালের হালনাগাদ ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

অন্যদের মাঝে এসময় আরো ছিলেন- ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেগম মাহফুজা আক্তার, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান, রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এইচএম জসিম উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আমানউল্লাহ খাঁন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী