সাতক্ষীরায় প্রাইভেটকার নদীতে, নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ২১:২০| আপডেট : ০৪ মার্চ ২০২১, ২২:০১
অ- অ+

সাতক্ষীরার শ্যামনগরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আরাফাত মোল্লা (২২) নামে এক যুবক নিহত হন। হাসপাতালে নেয়ার পর গুরুতর আহত ইব্রাহিম আরও এক যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারটির আরও তিন যাত্রী।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শওকতনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত মোল্লা ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলীর নুরুল হক মোল্লার ছেলে এবং একই গ্রামের বাবুর পুত্র ইব্রাহিম হোসেন।

এছাড়া আহতরা হলেন, একই গ্রামের নুরুল হুদার ছেলে ইমাম হাসান (২৩), আবুল বাশারের ছেলে সাইফুল্লাহ (২৪) ও নূর হোসেনের ছেলে রবিউল ইসলাম।

পারিবারিক সূত্র জানায়, বিকালে খেলাধুলা শেষে আরাফাত মোল্লা নিজেদের প্রাইভেটকারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়। পথে শওকত নগরে প্রাইভেটকারটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চুনা নদীতে পড়ে যায়। এসময় স্থানীয় এগিয়ে এসে তাদের উদ্ধার করে। তবে, ঘটনাস্থলেই চালক আরাফাত মোল্লার মৃত্যু হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক জানান, হাসপাতালে আনার আগেই আরাফাত মোল্লার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর ইব্রাহিমের মৃত্যু হয়। ইমাম হাসানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল স্থানান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা