ধর্ষিতার ছবি-পরিচয় প্রকাশ বন্ধে ব্যবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২১, ২১:১৬
অ- অ+
ফাইল ছবি

কোনো নারী বা শিশু ধর্ষণের শিকার হলে তার ছবি, নাম, পরিচয়, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ অন্যান্য পরিচয় গণমাধ্যমে প্রচার ও প্রকাশ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ধর্ষণের শিকার নারীর ছবি ও পরিচয় প্রকাশ বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

সোমবার এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

গত ১৯ জানুয়ারি ধর্ষণ ও যৌন হয়রানির শিকার জীবিত বা মৃত নারীর ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা বিধানের বাস্তবায়ন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রিটে আইন মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

মাহফুজুর রহমান মিলন সাংবাদিকদের বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারা অনুযায়ী কোনো গণমাধ্যমই যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার নারী বা শিশুর ছবি, নাম, পরিচয় এবং কোনো ধরনের ঠিকানা প্রকাশ করতে পারে না। কিন্তু হরহামেশাই দেখা যাচ্ছে তা করা হচ্ছে। সে কারণে পত্রিকায় প্রকাশিত কিছু খবর ও প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়েছিল। আজ আদালত এসব প্রচার-প্রকাশ বন্ধের নির্দেশনার পাশাপাশি রুলও জারি করেছেন।

(ঢাকাটাইমস/০৮মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমানের দায়িত্ব গ্রহণ
ঝিনাইদহে জ্বালানি তেল কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে: জামায়াত আমির
ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা