পূবালী ব্যাংকে নতুন তিন উপ-ব্যবস্থাপনা পরিচালক

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ২১:৫২
অ- অ+

পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে জাহিদ আহসান, মোহাম্মদ ইছা এবং মোহাম্মদ শাহাদাত হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।

জাহিদ আহসান

জাহিদ আহসান উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের আগে ব্যাংকের বোর্ড ডিভিশনের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

১৯৮৮ সালে প্রবেশনারী সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন শাখা ও কর্পোরেট শাখার গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তিনি প্রিন্সিপাল শাখা ও মতিঝিল করপোরেট শাখার ক্রেডিট-ইন-চার্জের দায়িত্ব পালন করেন। সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি অনেক সেমিনারে এবং প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন।

মোহাম্মদ ইছা

মোহাম্মদ ইছা উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের আগে ব্যাংকের ক্রেডিট ডিভিশনের জেনারেল ম্যানেজার হিসেবে হেড অব আরএমজি, সিএমএসএমই ও কৃষি ঋণ ইউনিটে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ইনস্টিটিউট অব বাংলাদেশ ব্যাংকার্স থেকে JAIBB এবং DAIBB কোর্স সম্পন্ন করেছেন।

১৯৯৭ সালে প্রবেশনারী সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ব্যাংকের সাতটি শাখার ম্যানেজার হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন, যার মধ্যে চারটি করপোরেট শাখা।

তিনি বিআইবিএমসহ বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে গেস্ট স্পিকার হিসেবে ক্লাস নিয়ে থাকেন। সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি দেশে-বিদেশে অনেক সেমিনারে এবং প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন।

মোহাম্মদ শাহাদাত হোসেন

মোহাম্মদ শাহাদাত হোসেন উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের আগে ব্যাংকের আন্তর্জাতিক ও ট্রেজারি বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

১৯৯৭ সালে প্রবেশনারী সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন শাখার ম্যানেজার হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার থেকে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে পিজিডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ও লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং এন্ড ফিন্যান্স থেকে সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, জার্মানি, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগর ভবনের বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন
অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিল ইয়াবা কারখানা, কাঁচামাল আসত চট্টগ্রাম থেকে: র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা