দোকান খোলা নিয়ে দোকানিদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ১৪:২৬
অ- অ+

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারের দেয়া দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের মধ্যে দোকান খোলা নিয়ে দোকানিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে রাজধানীর শ্যামলী পার্ক মাঠের পাশে দুই দোকানির মধ্যে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, দোকানদার মাসুদ দোকান খুলতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন। পরবর্তীতে তাকে দোকান বন্ধ করে দিতে হয়। এরইমধ্যে পুলিশের অনুপস্থিতিতে অন্য এক দোকানদার দোকান খোলার চেষ্টা করেন। তখন মাসুদ তাকে বাধা দেন। বাধার মুখে পড়ে দোকানদার মাসুদের সঙ্গে অন্য দোকানির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে আশেপাশে লোকজন তাদের নিবৃত্ত করেন। তবে এসময় ঘটনাস্থলে উপস্থিত অনেকের মধ্যে ছিল না পর্যাপ্ত স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা। মানা হচ্ছিল না সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম।

দেশে চলতি বছরের মার্চের শেষ থেকে হঠাৎ করেই করোনার সংক্রমণ ভয়াবহভাবে বাড়তে থাকায় ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। তবে, এতে মানুষের বের হওয়া আটকাতে না পেরে ১৪ থেকে ২১ এপ্রিল সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়।

সরকারের দেয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন বা সৎকার ইত্যাদি অতি জরুরি প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হওয়া যাবে। আর এর জন্য নিতে হবে পুলিশের মুভমেন্ট পাস।

এই লকডাউন নিশ্চিতে কঠোর তদারকি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর জায়গায় জায়গায় তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চিকিৎসা কিংবা অন্য জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন, মুভমেন্ট পাস না থাকলেও তাদের ছেড়ে দেয়া হচ্ছে। আর প্রয়োজন ও মুভমেন্ট পাস কোনোটাই না দেখাতে পারলে তাকে আটকে দিচ্ছে পুলিশ।

(ঢাকাটাইমস /১৪ এপ্রিল/আরকে/ ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
শাহজালাল বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ করলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা