সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ গেল মৌয়ালের

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ১৭:২৪| আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৮:১৫
অ- অ+

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্চের বাঘের আক্রমণে এক মৌয়ালীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা রেঞ্জের গহিন বনে বড় হোগল ডুগরীর খালের পাশে মধু আহরণকালে এ ঘটনা ঘটে।

নিহত মৌয়াল শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আজিজ মোল্যার পুত্র হাবিবুর রহমান হাফু মোল্যা।

এসময় সাথে থাকা নিহতের পিতা আজিজ মোল্লাসহ অন্য মৌয়ালরা পাল্টা আক্রমণ করে বাঘের কবল থেকে হাফুমোল্যার (২৭) মরদেজ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

কৈখালী বন কর্মকর্তা মোবারক হোসেন নিশ্চিত করে বলেন, গত ৩ এপ্রিল মধু সংগ্রহের জন্য পাস গ্রহণ করে হাবিবুল্লাহ এবং তার পিতা আজিজ মোল্লাসহ কয়েকজন একসাথে বনে প্রবেশ করে।

মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মধু সংগ্রহের জন্য তার পিতার সাথে সুন্দরবনে প্রবেশ করেন। ২৪ ঘণ্টা যেতে না যেতেই সংবাদ শোনার পর থেকে এলাকায় শোকের মাতম চলছে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4