আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজত নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২১, ২২:২১| আপডেট : ০৫ মে ২০২১, ০০:১৩
অ- অ+

প্রচণ্ড চাপের মুখে থাকা আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কয়েকজন নেতা আবারও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় গেছেন।

মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় হেফাজতের নেতাদের ঢুকতে দেখা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মন্ত্রীর বাসাতেই রয়েছেন। সেখানে তারা মন্ত্রীর সঙ্গে একান্তে কথাবার্তা বলবেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা নুরুল ইসলাম জিহাদী। তিনি সদ্যবিলুপ্ত কমিটির মহাসচিব এবং পরবর্তী সময়ে গঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব। তার নেতৃত্বে গত ২৯ এপ্রিলও হেফাজতের কয়েকজন নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

এর আগে গত রবিবার রাতে আল্লামা শফীপন্থী হিসেবে পরিচিত হেফাজতের সাবেক দুই যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহী ও মুফতি ফয়জুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসায় সাক্ষাৎ করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় ডাকা কর্মসূচিতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সারাদেশে মারা যায় প্রায় ১৫ জন। এই ঘটনায় সারাদেশে হেফাজতে ইসলামের অর্ধশতাধিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘরে-বাইরে প্রচণ্ড চাপের মুখে থাকা কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠনটির কমিটি গত ২৫ এপ্রিল বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৪মে/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোন গাড়ি কতটুকু তেল নিতে পারবে, নির্ধারণ করল সরকার
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণা, সতর্ক করলো মন্ত্রণালয়
কূটনীতিকদের কাছে এনসিপি নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে: নাহিদ ইসলাম
হত্যা মামলার আসামি মুকিত মজুমদার পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার, নানা প্রশ্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা