যুক্তরাষ্ট্রের কাছে ৪০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২১, ১৩:৫৭
অ- অ+

যুক্তরাষ্ট্র থেকে ৪০ লাখ টিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়া ৩০ লাখ টিকা চেয়ে ভারতকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

মন্ত্রী আরও বলেন, যত তাড়াতাড়ি সম্ভব টিকা আনতে চেষ্টা চলছে। বাংলাদেশকে টিকা দিতে মার্কিন দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র অন্যান্য সরঞ্জাম দিচ্ছে।

বাংলাদেশকে দেয়া চীনের উপহারের পাঁচ লাখ টিকা ১২ মে আসছে বলে পররাষ্ট্রমন্ত্রী বুধবার জানিয়েছিলেন। দেশটির কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহের চেষ্টাও বাংলাদেশ চালাচ্ছে বলে জানান তিনি।

ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার পরই মূলত সরকার চীন থেকে টিকা পাওয়ার চেষ্টা শুরু করেছিল।

এদিকে রাশিয়ার টিকা স্পুতনিক-ভি টিকার জরুরি ব্যবহারের অনুমোদনও দেওয়া হয়েছে। সরকারি নথি অনুসারে, কিনতে চাইলে রাশিয়া বাংলাদেশকে মে মাস থেকেই টিকা দিতে পারবে।

(ঢাকাটাইমস/৬মে/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা
ঝিনাইদহে শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬
পুলিশের আট কর্মকর্তাকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা