শিরোনাম :

ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানযট

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২১, ১৪:৩২
অ- অ+

গণপরিবহনের চাপে সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর থেকে গাবতলী ব্রিজ পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর গত ৬ মে থেকে গণপরিবহন খুললেও নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, শুধুমাত্র জেলার গাড়ি জেলাতে চলাচল করতে পারবে। এদিকে দূরপাল্লার যাত্রীরা ভেঙে ভেঙে লোকাল বাসে করে ছুটছেন গন্তব্যের পথে। অনেকে ঈদের কেনাকাটার জন্য হচ্ছেন রাজধানীমুখী।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীমুখী যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া গাড়িগুলো আমিনবাজার বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে যাত্রী নামিয়ে আবার ফিরতি পথে ঘুরে সাভারের দিকে আসছে। গাড়িগুলো ঘুরাতে গিয়েই এই তীব্র যানযটের সৃষ্টি হচ্ছে।

তবে দায়িত্বরত ট্রাফিক পুলিশ বলছে, গণপরিবহন চলাচলের পাশাপাশি মহাসড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বাড়ায় যানজট বাড়ছে।

দূরপাল্লার যাত্রীরা বলছেন, সাভার থেকে লোকাল বাসগুলোতে চেপে তারা আমিনবাজার পর্যন্ত যাচ্ছেন। সেখান থেকে ব্রিজ পার হয়ে গাবতলী থেকে বাসে চেপে ভেঙে ভেঙে যাচ্ছেন গন্তব্যে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-ইয়ামিন বাধঁন বলেন, সকাল ১০টায় সাভার থেকে বাসে উঠেছি, এখন বাজে পৌনে একটা। দুই ঘণ্টা যাবৎ বলিয়ারপুরেই জ্যামে বসে আছি। ইফতারের আগে গন্তব্যে পোৗঁছাতে পারব কিনা জানিনা।’

ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, ‘সরকার গণপরিবহন চালু করেছে ঠিকই। কিন্তু এতে আমাদের ভোগান্তি আরোও দ্বিগুণ হয়েছে।’

এদিকে সড়কে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কারো মাঝে। ট্রিপের শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করা এবং পরিবহন সংশ্লিষ্ট চালক ও অন্যান্য শ্রমিক কর্মচারী, যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার কথা থাকলেও সেটি মানছেন না অনেকেই।

অন্যদিকে বাসগুলোতে সীমিত পরিসরে মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন না করার কথা থাকলেও তাও মানা হচ্ছেনা। এছাড়া দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা।

(ঢাকাটাইমস/৮মে/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
আনসারের তৎপরতায় হৃদরোগ হাসপাতালে দালাল আটক
বটবাহিনীর গ্রাসে ডিজিটাল বাংলাদেশ: সমাজ ও রাষ্ট্রের নতুন আপদ
ইউএনকপস সম্মেলনে যোগ দিতে আইজিপির যুক্তরাষ্ট্র যাত্রা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা