লেনদেনের শীর্ষে বেক্সিমকো

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২১, ১৪:১০
অ- অ+

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। এদিন কোম্পানিটি মোট লেনদেন করেছে ১১৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটি মোট এক কোটি ৩২ লাখ ৯৫ হাজার ২টি শেয়ার হাতবদল করে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৬ টাকা দরে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রাইম ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির মোট দুই কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৫০৬টি শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ৭২ কোটি ১২ লাখ ৬৫ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫.৬০ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ১২ লাখ ১৫ হাজার ৯১৩টি শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ৬৮ কোটি ৬৭ লাখ ৯১ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৭০ টাকা।

এছাড়াও তালিকায় অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে রয়েছে সাইফ পাওয়ার লিমিটেড, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, পাইওনির ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, জেনেক্স ইনফিউশন লিমিটেড এবং জিবিবি পাওয়ার লিমিটেড।

(ঢাকাটাইমস/১৮মে/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
শাহজালাল ১ কেজির বেশি স্বর্ণসহ বিমানকর্মী আটক
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭
রাবির ৩ শিক্ষক পাচ্ছেন সরকারের গুণী শিক্ষক সম্মাননা