‘দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে’

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২১, ২২:১৯
অ- অ+

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের ডিবি রোডে নাট্য সংস্থার সামনে এই কর্মসূচি হয়। এর আয়োজক ছিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গাইবান্ধা জেলা শাখা।

কর্মসূচিতে সাংবাদিকরা ছাড়াও ব্যবসায়ী, শিক্ষক, সমাজকর্মীসহ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গাইবান্ধা জেলা শাখার সভাপতি খালেদ হোসেন, সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি নেয়ামুল আহসান পামেল, সাংবাদিক উজ্জল চক্রবতী,কায়ছার প্লাবন, বিপ্লব ইসলাম, ফারহান শেখ, বিমল কুমার বর্মন, সালাম আশেকী, জান্নাতুন নাঈম, সঞ্জয় সাহা, আসাদুজ্জামান মিলন, পলাশবাড়ি প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম রতন, সাংবাদিক আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, উত্তম সরকার, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে পরিকল্পিতভাবে আটকে রেখে হেনস্তা করা হয়েছে। তিনি অসুস্থবোধ করলেও তাকে হাসপাতালে না নিয়ে থানায় নেয়া হয়। চরম অন্যায় হয়েছে রোজিনা ইসলামের সঙ্গে। তাই দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

(ঢাকাটাইমস/২০মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুর-চকবাজার থানার ওসি বদলি
মালয়েশিয়ায় নারী বেসবল চ্যাম্পিয়নশিপে যাচ্ছে আনসার-ভিডিপি দল
নবম পে স্কেল নিয়ে আবারও কমিটি, থাকছেন যে ৫ মন্ত্রী
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা