মমেক হাসপাতালে আরও ১৯ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ১৩:১১| আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৪:৩৫
অ- অ+

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলাটিতে নতুন করে ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান, মারা যাওয়া ১৯ জনের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১৪ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডা. মহিউদ্দিন জানান, করোনা পজেটিভ হয়ে মারা যাওয়াদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ সদরের রহিমা খাতুন (৪৫), ফ্রান্সিলা কামা (৪৬), ফুলপুরের অজিত পন্ডিত (৭০), নেত্রকোনার শেখ ফরিদ (৩২) ও জামালপুরের আইনুদ্দিন (৮৫)।

আর করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে আছেন ময়মনসিংহের ফুলপুরের মনোয়ারা (৬০), ধোবাউড়ার ফাতেমা (৭০), মুক্তাগাছার নুরুল ইসলাম (৬০), রোকনুজ্জামান (৫০), গৌরিপুরের রাবেয়া খাতুন (৫৫), নেত্রকোনার রোমেলা (৬৫), কেন্দুয়ার মইনুল (৬০), জামালপুরের সুফিয়া বেগম (৬৮), মোঃ শওকত আলী (৬৫), রমজান (৩৫), বকশিগঞ্জের খাদিজা (৬৫), কিশোরগঞ্জের হোসেনপুরের রফিকুল (৫৫), টাংগাইলের ধানবাড়ির আবদুর রশীদ (৫৫), গাজীপুরের শ্রীপুরের রাবেয়া খাতুন (৬৪)।

মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৩৮ জন আর আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন।

এদিকে সোমবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে ১ হাজার ৩০০ জনের নমুনা পরীক্ষা করে ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ১৩ হাজার ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মোট মারা গেছেন ১৩৯ জন।

(ঢাকাটাইমস/২৭ জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4