লাইভ করে স্টার জাহিদ হাসান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২১, ১৪:২৯| আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৫:১২
অ- অ+

লাভলু গ্রামের একজন শিক্ষিত যুবক। সে ফেসবুকে খুব জনপ্রিয়। কারণ, সে সব সময় গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে লাইভ করে। রাস্তাঘাটের সমস্যা, ব্রিজ-কালভার্ট, অবৈধ জমি দখল থেকে শুরু করে কৃষি কাজ, মাছ চাষ, হাঁস-মুরগি লালন-পালনসহ বিভিন্ন সমস্যা মানুষের মধ্যে তুলে ধরে।

লাভলুর লাইভের ফলে যথাযথ কর্তৃপক্ষের টনক নড়ে। দ্রুত অনেক সমস্যার সমাধান হয়। মানুষও তাকে এ কাজের জন্য অনেক বাহবা দেয়। গ্রামে তার নাম হয়ে যায় লাইভ স্টার লাভলু ভাই। তেমনই একটি লাইভ করে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচায় গ্রামের এক মেয়েকে। ঘটনাক্রমে তাকেই লাভলুর বিয়ে করতে হয়।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘লাইভ স্টার লাভলু ভাই’। এখানে প্রধান চরিত্র লাভলু ভাই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নাটকটি পরিচালনাও করেছেন তিনি। এর গল্প লিখেছেন জাকির হোসেন উজ্জল।

জাহিদ হাসান ছাড়াও নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ইসলাম, আমিন আজাদ, তারিক স্বপন, সূচনা সিকদার, লিটন খন্দকার, ইমু ও জুবায়ের জাহিদ প্রমুখ। নাটকটি ঈদের নবম দিন, বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

ঢাকাটাইমস/২৮জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা