ভিটামিন ট্যাবলেটের কৌটায় ইয়াবা বিক্রি, আটক ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২১, ১৬:১৭| আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৬:১৯
অ- অ+

চট্টগ্রামে ভিটামিন ট্যাবলেটের কৌটায় ইয়াবা বিক্রির সময় মো. হারুন অর রশিদ ওরফে হারুন ও মো. ইসমাঈল পারভেজ ওরফে পারভেজ নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা ভিটামিন ওষুধের কৌটায় এসব ইয়াবা বিক্রি করছিলেন বলে জানায় পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঢাকাটাইমসকে বলেন, পারভেজ ডবলমুরিং থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি আগে গাঁজা বিক্রি করতেন। ২০১১ সালে ১২০ কেজি গাঁজাসহ ডবলমুরিং থানায় গ্রেপ্তার হন তিনি। তার বাবাও তালিকাভুক্ত ফেনসিডিল ব্যবসায়ী। তার ভাই হাসানও ইয়াবা বিক্রি করেন।

ওসি বলেন, মঙ্গলবার রাত ১১ টায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর রোডে হারুনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এত রাতে বাইরে কেন জানতে চাইলে তিনি জানান, ওষুধ কিনতে বের হয়েছেন। পরে তাকে তল্লাশি করলে একটি ভিটামিন ওষুধের কৌটা পাওয়া যায়। কিন্তু সেই কৌটায় ভিটামিনের কোনো ওষুধ বা ক্যাপসুল ছিল না! সেখানে ছিল ইয়াবা! পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার হাড্ডি কলোনি থেকে গ্রেপ্তার করা হয় পারভেজকে। ভিটামিন ওষুধের সেই কৌটা থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে দুইটি ও হারুনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ঢাকাটাইমস/২৮ জুলাই/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি