রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ২২:১৮
অ- অ+

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি এলাকায় রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে বুলি কর্মকার নামে ক্ষদ্র নৃগোষ্ঠির একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বুলি কর্মকার ওই এলাকার মৃত কমল কর্মকারের স্ত্রী ছিলেন।

এলাকাবাসী জানান, সকালে বেলগাছি রেলস্টেশন এলাকায় অবৈধ রেল ক্রসিং পার হচ্ছিলেন বুলি কর্মকার। এ সময় ঈশ্বরদী থেকে ফরিদপুরগামী পণ্যবাহী একটি ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়ার স্টাফ ব্রাদার আল-মামুন জানান, বিষয়টি রাজবাড়ীর রেলওয়ে থানায় জানানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্য (ইউডি) মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
জামিন মেলেনি, রিমান্ড শেষে কারাগারে মেজর আখতারুজ্জামান
সেপ্টেম্বরে ৪৪২ সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত
তিন সপ্তাহের ঘরেই লেপার্ড দুটির কেটে গেল ৯ বছর!