বৃষ্টির জন্য মেয়েদের নগ্ন করে ঘোরানো হলো গ্রামে!

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:০১| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩১
অ- অ+

ফসল ভাল হওয়ার জন্য পর্যাপ্ত বৃষ্টির প্রয়োজন। এর জন্য ৬ মেয়ে শিশুকে নগ্ন করে সারা গ্রামে ঘোরানো হলো। সেই অবস্থাতেই তাদের দিয়ে করানো হলো ভিক্ষা। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ডামোহ জেলার বনিয়া গ্রামে।

বৃষ্টি না হলে জমিতে ভাল ফসল হবে না। তাই বৃষ্টির দেবতাকে তুষ্ট করার জন্য মেয়েদের এভাবে নগ্ন করে গোটা গ্রামে ঘোরানো হয়েছে। খবর সংবাদ প্রতিদিনের।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গ্রামের প্রত্যেক বাড়িতে মেয়েদের নিয়ে যাওয়া হয়। তাদের সঙ্গে ছিলেন নারীরা। তাদের কাঁধে বল্লমের মতো একটি কাঠ দেওয়া হয়। যাতে ব্যাং বাঁধা ছিল। আরেক কাঁধে ভারী পাথরও চাপানো হয়। এগুলো নিয়েই বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে হয় এসব কিশোরীকে। এই মেয়েদের পাঁচ বছরের এক মেয়েও ছিল।

গ্রামের সমস্ত বাড়িতে গিয়ে চাল, গম, ডাল সংগ্রহ করে গ্রামের মন্দিরে উৎসর্গ করতে হয়। তা রান্না করেন গ্রামবাসী। এই অনুষ্ঠানে গ্রামের প্রত্যেককে উপস্থিত থাকতে হয়। আর বৃষ্টির দেবতার প্রসাদ হিসেবে ভোগ গ্রহণ করতে হয়।

মধ্যপ্রদেশের গ্রামের এই ঘটনার খবর পৌঁছেছে জাতীয় শিশুসুরক্ষা কমিশনের কাছে। কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছেন ডামোহর জেলাশাসক এস কৃষ্ণ চৈতন্য। তবে তার মতে, এ বিষয়ে কোনো অভিযোগ জানানো না হলে প্রশাসনের পক্ষ থেকে কিছু করা সম্ভব নয়।

এলাকার এসপি ডি আর তনভার জানান, ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে কোনো নাবালিকার অমতে তাকে দিয়ে জোর করে এই কাজ করানো হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা