কুষ্টিয়ায় পদ্মার ভাঙনের মুখে মহাসড়ক, জরুরি ব্যবস্থার দাবি

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৪| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৬
অ- অ+

কুষ্টিয়ায় পদ্মার নদীর তীব্র ভাঙনের মুখে পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র মহাসড়ক। জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় ভাঙতে ভাঙতে জনগুরুত্বপূর্ণ কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মাত্র ১০০ মিটারের মধ্যে চলে এসেছে এ নদী। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার দাবিতে সোমবার দুপুরে নদীর তীরে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, বহু বছর ধরে এ এলাকায় পদ্মার ভাঙন চলছে। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে গত বছর স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ৯৯০ কোটি টাকার একটি প্রকল্প নিলেও সেটি আটকে আছে।

চেয়ারম্যান বলেন, ভাঙন ঠেকানো না গেলে যেকোন সময় কুষ্টিয়া-পাবনা মহাসড়ক নদীতে বিলীন হয়ে যাবে। এতে উত্তর ও দক্ষিণ বঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পাশাপাশি কুষ্টিয়ার বিস্তীর্ন এলাকা বন্যা কবলিত হবে। তিনি অবিলম্বে ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4