চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত হাজারের নিচেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৪
অ- অ+

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে, যা চার মাসের মধ্যে সব চেয়ে কম। এর আগে এর চেয়ে বেশি মৃত্যু হয়েছে গত ২৭ মে। সেদিন ২২ জনের মৃত্যু হয়েছিল করোনায়।

এ দিকে টানা দুই দিন ধরে করোনা শনাক্তের সংখ্যা হাজারের নিচে। গত এক দিনে শনাক্ত হয়েছেন ৯৮০ জন। গতকাল এ সংখ্যা ছিল ৮১৮ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ২২ হাজার ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৯৮০ জন, যাতে শনাক্তের হার ৪.৪১ শতাংশ। এ নিয়ে টানা ছয় দিন শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে রইল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৯৬ লাখ ১৯ হাজার ১৫০টি নমুনা পরীক্ষায় এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জন। শনাক্তের মোট গড় হার ১৬.১৩ শতাংশ।

এদিকে গত এক দিনে নতুন যে ২১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ১৪ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৪১৪ জনের।

এছাড়া গত এক দিনে নতুন সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। ২১ সেপ্টেম্বর থেকে শনাক্তের হার আবারও পাঁচ শতাংশের নিচে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দৈনিক শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা যাবে।

ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
শাহজালাল বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ করলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা