পিরোজপুরে সন্ধ্যা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫২
অ- অ+

পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করেছে উপজেলা মৎস্য অফিস। সোমবার দুপুরে উপজেলার সন্ধ্যা নদী ও তারই শাখা খাল শীতলা খালে মাছের পোনা অবমুক্ত করা হয়।

২০২১-২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ৪৪০ কেজি পোনা ছাড়া হয়।

উপজেলা মৎস্য অফিসের আয়োজনে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, নেছারাবাদ অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন, জেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম খলিল প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বইমেলায় শেখ সুজন আলীর ‘নিঃসঙ্গতা এক মিথ’
দেশে মজুত ডিজেল-পেট্রল-অকটেন আর কতদিন চলতে পারে?
সেচ মৌসুমে তেল সংকট, দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা
পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিলেন আইজিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা