অপশক্তি যেন সম্প্রীতির বন্ধনে আঘাত হানতে না পারে: খাদ্যমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১, ১৭:৩৪
অ- অ+

বাংলাদেশ আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন‍্য দৃষ্টান্ত হিসেবে বিশ্বে পরিচিত। দুর্গাপূজা সম্প্রীতির সেতুবন্ধকে শক্তিশালী করেছে। কোনো অপশক্তি যেন এই সম্প্রীতি নষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন খাদ‍্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার বিকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর মজুমদার বাড়ি পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ‍্যমন্ত্রী এসব কথা বলেন।

পূজাকে কেন্দ্র করে দু'একটি বিচ্ছিন্ন ঘটনার উল্লেখ করে মন্ত্রী বলেন, কতিপয় ব‍্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িক চেতনা ভূলুণ্ঠিত করার মাধ‍্যমে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই কুচক্রী মহল সারাদেশে জাতিগত এবং ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করে ফায়দা লুটতে চেয়েছিল। কিন্তু সরকার এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের ফলে তাদের সে চেষ্টা ব‍্যর্থ হয়েছে।

খাদ‍্যমন্ত্রী স্থানীয় পূজা উদযাপনের ঐতিহ‍্য উল্লেখ করে বলেন, এই অঞ্চলে হিন্দু মুসলমানসহ সব ধর্মের মানুষ একে অপরের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভবিষ্যতে এ সম্প্রীতির বন্ধন বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিবপুর মজুদার বাড়ি বারোয়ারি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন মজুমদার, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রঞ্জিত কুমার সরকার এবং জীবন মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এসকেএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4