সাতক্ষীরায় মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১, ১৮:৪৮| আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৮:৪৯
অ- অ+

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কালিবাড়ি মোড়ে মোটরসাইকেলের সঙ্গে নছিমনের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন তাদের আরও একজন বন্ধ। মুমূর্ষু অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন- আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের নড়েরাবাদ গ্রামের গণেশ চন্দ্র মন্ডলের ছেলে হিরমান মন্ডল (২৫) ও একই গ্রামের পবিত্র মন্ডলের ছেলে সজীব মন্ডল (২১)। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন একই গ্রামের রিপন মন্ডল (২৪)।

এলাকাবাসী জানান, একটি মোটরসাইকেলযোগে তিনবন্ধু একত্রে বিভিন্ন মণ্ডপে পূজা দেখার জন্য ঘুরছিল। দুপুরের দিকে আশাশুনি থেকে কালিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কালিবাড়ি মোড়ে বিকালে একটি নছিমনের পাশ কাঁটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই হিরামন মন্ডলের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর সজীব মন্ডলও মারা গেছে।

আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে হিরামন মন্ডলের লাশটি উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় সজীব মন্ডলকে আশাশুনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রিপন মন্ডলকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা তিনজনই বন্ধু। পূজা দেখার জন্য তারা বিভিন্ন মণ্ডপে ঘুরছিলেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4