আফগানিস্তানে মসজিদে হামলার দায় স্বীকার আইএস এর

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২১, ১৩:২৭
অ- অ+

আফগানিস্তানে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। শুক্রবার কান্দাহারের ওই বিস্ফোরণে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের

বিস্ফোরণের সায় স্বীকার করে এক বিবৃতি প্রকাশ করে ইসলামিক স্টেটের নিজস্ব সংবাদ সংস্থা ‘আমাক’। ওই বিবৃতিতে বলা হয়ছে, 'আমাদের দুই যোদ্ধা মসজিদের নিরাপত্তারক্ষীদের গুলি করে খুন করে ভিতরে প্রবেশ করে। সেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তারা।'

আফগানিস্তানে তালেবানের প্রধান প্রতিপক্ষ হিসেবে আত্মপ্রকাশ করেছে আইএস। এরই মধ্যে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা।

গত আগস্ট মাসে কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় আইএস। তারপর আরও একটি মসজিদকে নিশানা করে জঙ্গিরা।

ঢাকাটাইমস/১৬অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬
পুলিশের আট কর্মকর্তাকে বদলি
শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা