নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২১, ১৮:২৮
অ- অ+

নরসিংদী শহরের বিলাসদী এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে নরসিংদী মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪২ বলে ধারণা করেছে পুলিশ। তাঁর পরনে জিন্সের প্যান্ট ও শাদা রংয়ের হাফহাতা শার্ট ছিলো।

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় কয়েকজন লোক রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় পুকুরটির মাঝখানে একটি লাশ ভেসে থাকতে দেখেন। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ জড়ো হয়ে যান। পরে স্থানীয় লোকজন নরসিংদী মডেল থানা-পুলিশকে জানায়। উপপরিদর্শক আব্দুল আলীম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, লাশের নাম-পরিচয়ের চেষ্টা চলছে। বর্তমানে তার লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4