সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২১, ১৮:৩২
অ- অ+

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ এলাকায় কামরুজ্জামান কনক (৪০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ বাস স্ট্যান্ড এলাকায় বেপোরোয়া ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-২৮৫৫) ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান কনক সোনারগাঁও উপজেলার পৌরসভা এলাকার গোয়ালদির বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে। নিহত কনক সোনারগাঁওয়ের মদনপুরস্থ ফারিহা টেক্সটাইল মিলে কর্মরত ছিলেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং মৃতের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রেতা-বিক্রেতার বিপুল আগ্রহ, আইসিসিবিতে সুপার সেল কার বাজারের সময় বাড়ল
মার্কিন ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩