চলে গেলেন অধ্যাপক জোহরা আনিস

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২১, ১৬:৫৪| আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৮:১৯
অ- অ+

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত, কবি ও সাহিত্যিক, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, রত্নগর্ভা মা অধ্যাপক জোহরা আনিস আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বৃহস্পতিবার বিকাল ৪টায় কুমিল্লা ট্রমা হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

অধ্যাপক জোহরা আনিসের ছেলে চিকিৎসক আরিফ মোর্শেদ খান ঢাকাটাইমসকে তার মায়ের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার মাকে বুধবার রাত ১০টায় সংকটাপন্ন অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ব্রেইন স্ট্রোক করে গত পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জোহরা আনিস।

শিক্ষা প্রসার, সামাজিক অগ্রগতি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় একজন নারী হিসেবে অসামান্য অবদান রয়েছে প্রফেসর জোহরা আনিসের। নারীর ক্ষমতায়নের জন্য ২০১৮ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে প্রফেসর জোহরা আনিসের হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মরহুমার প্রথম জানাজা শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে কুমিল্লা টাউন হল ময়দানে ও দ্বিতীয় জানাজা বাদ জুম্মা কসবার সৈয়দাবাদ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন
ভাইরাল ভিডিও নয়, চাই নিয়মিত নজরদারি: সড়কে ফিটনেসবিহীন যান ঠেকাতে কঠোর ব্যবস্থার দাবি
মহাখালী কাঁচাবাজারে বাস উল্টে হেলপার নিহত, আহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা