টু‌ঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে বি‌জিএমইএর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২১, ১৭:৫৬
অ- অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিএমইএর নব নির্বাচিত কমিটির নেতারা।

শুক্রবার দুপুরে বিজিএমইএর প্রেসিডেন্ট ফারুক হাসান পরিচালকদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার প‌রিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজুসহ নবগ‌ঠিত বিজিএমইএর পরিচালকরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বি‌জিএমইএর প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, সরকারের সহযো‌গিতায় তৈরি পোষাক শিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে।

অন্যদিকে সংগঠনের সিনিয়র ভাইস প্রে‌সিডেন্ট ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আব্দুল মান্নান ক‌চি বলেছেন, ত্যাগী নেতাদের নেতৃত্ব দিয়ে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে দলকে শক্তিশালী করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4